ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসছে ইউরোপীয় ইউনিয়ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

লন্ডন প্রতিনিধি: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (৩ জানুয়ারি) কিয়েভে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

Manual8 Ad Code

জেলেনস্কির দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, আর্থিক ও সামরিক সহায়তা নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসছে ইউক্রেন। মঙ্গলবার কিয়েভে উভয় পক্ষে মধ্যে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে বছরের প্রথম ফোন কলে উচ্চ পর্যায়ের এই বৈঠকের বিস্তারিত আলোচনা করেছেন জেলেনস্কি। কথা বলেছেন বৈঠক থেকে কিয়েভের প্রত্যাশা নিয়েও।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code