অবৈধ অভিবাসীদের ভেক্সিন গ্রহণের আহ্বান বৃটেনের

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচীতে অবৈধ অভিবাসীদের অন্তর্ভুক্তির জন্য নজিরবিহীন উদ্যোগ নিয়েছে বৃটিশ সরকার। অবৈধ অভিবাসীদের টিকা নেওয়ার জন্য নির্ভয়ে নিবন্ধিত হওয়ার আহ্বান জানিয়ে সরকার বলেছে, টিকা নেওয়ার সময় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। দ্রুত হার্ড ইমিউনিটি অর্জনের জন্য নতুন এই পদক্ষেপ গ্রহণ করেছে বৃটিশ সরকার। এ খবর দিয়েছে দ্য ডেইলি মেইল।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, টিকা নিতে এগিয়ে আসলে শাস্তির মুখোমুখি হতে হবে না অবৈধ অভিবাসীদের। তবে তার মানে এই নয় যে, তারা টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বা তাদের অন্যান্য অধিকার দেওয়া হবে। এর মানে হচ্ছে, টিকা নিতে কোনো পারিবারিক চিকিৎসকের কাছে (জেনারেল প্র্যাকটিশনার বা জিপি) নিবন্ধন করলে কোনো শাস্তি দেওয়া হবে না তাদের।
হোয়াইটহলের এক সূত্র বলেন, এই উদ্যোগের মূল কথা হচ্ছে সবারই টিকা নিতে হবে, সবার নিরাপত্তার জন্য।

প্রসঙ্গত, বৃটেনে ঠিক কতজন অবৈধ অভিবাসী আছেন তার কোনো সরকারি হিসাব নেই। তবে ধারণা করা হয়, তাদের সংখ্যা আনুমানিক ১৩ লাখ।

Manual3 Ad Code

গত রোববার সরকারের এক মুখপাত্র বলেন, সবাইকে বিনামূল্যে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। এক্ষত্রে অভিবাসন স্ট্যাটাস কোনো প্রভাব ফেলবে না।

Manual5 Ad Code

তিনি বলেন, যারা ইতিমধ্যে কোনো জিপির কাছে নিবন্ধিত হয়েছেন, তাদের সঙ্গে যথাসম্ভব দ্রুত যোগাযোগ করা হচ্ছে এবং যারা এখনো নিবন্ধিত হননি তাদের সঙ্গে যোগাযোগ করতে সহযোগী ও বাইরের সংস্থাগুলোর সঙ্গে মিলে কাজ করা হচ্ছে।

ডেইলি মেইল জানায়, অবৈধভাবে প্রবেশকারী, ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও অবস্থানকারী সহ সকল ধরনের অবৈধ অভিবাসীদেরই নির্ভয়ে টিকা গ্রহণের সুযোগ দেওয়া হবে।

Manual8 Ad Code

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না।
বৃটেনের জাতীয় স্বাস্থ্যসেবাকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে টিকা গ্রহণ করতে যাওয়া কোনো ব্যক্তির অভিবাসন স্ট্যাটাস যাচাই না করা হয়। করোনা পরীক্ষা করাতে যাওয়া বা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে যাওয়া কোনো ব্যক্তিদের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করতে বলা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code