অব্যাহতি পেলেন না ট্রাম্প

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual6 Ad Code

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস প্রদান এবং ব্যবসায়িক নথিপত্র জালিয়াতির মামলা থেকে এখনই অব্যাহতি পাচ্ছেন না নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের একটি প্রাদেশিক আদালতের একজন বিচারক ট্রাম্পের আইনজীবীদের মামলা প্রত্যাহারের আবেদন বাতিল করে দিয়েছেন। মঙ্গলবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এসব মামলায় গত ১১ জুলাই তার সাজা ঘোষণার তারিখ জানিয়েছিলেন আদালত। কিন্তু এর আগেই মার্কিন সুপ্রিমকোর্ট একটি আদেশ জারি করেন। ওই আদেশে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প যেসব প্রাতিষ্ঠানিক কাজ করেছেন সেসবের জন্য তিনি দায়মুক্ত থাকবেন বলে ঘোষণা করা হয়।

Manual2 Ad Code

সুপ্রিমকোর্টের ওই আদেশের ভিত্তিতে ট্রাম্পের আইনজীবীরা ট্রাম্পের বিরুদ্ধে হওয়া ঘুস ও নথিপত্র জালিয়াতির মামলা বাতিল করার আবেদন করেন। কিন্তু সোমবার ৪১ পাতার আদেশে বিচারপতি হুয়ান মার্চান বলেছেন, ট্রাম্প সন্দেহাতীতভাবে ব্যক্তিগত কারণে ব্যবসায়িক নথি জালিয়াতির সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণে এই মামলার বিচারকাজ তার কার্যনির্বাহী কর্তৃত্ব এবং সেটির বাস্তবায়নের ওপর কোনো হুমকি তৈরি করবে না।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code