অভিনেত্রী পল্লবীর রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: আমি সিরাজের বেগম’, ‘কুঞ্জছায়া’, ‘রেশম ঝাঁপি’ এবং ‘মন মানে না’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী পল্লবীর রহস্যমৃত্যু ঘিরে হাজারেও প্রশ্ন উঠে আসছে।

Manual6 Ad Code

রবিবার (১৫ মে) তার ঝুলন্ত দেহ উদ্ধারের পর পুলিশের তদন্তে লিভ-ইন সম্পর্কে টানাপড়েন-ই নজরে উঠে আসছে।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, গত দেড় মাস ধরে সাঁতরাগাছির বাসিন্দা পল্লবী তার এক সঙ্গীর সঙ্গে গড়ফা এলাকায় ফ্ল্যাটে থাকতেন। রবিবার সকালে সিগারেট খেতে বাইরে যান পল্লবীর সঙ্গী। তিনি ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। বাইরে থেকে কেউ ভেতরে এসেছে কিনা তাও জানা নেই। দরজা ভেঙে তিনি ভেতরে ঢুকতেই দেখেন, সিলিং থেকে ঝুলছে পল্লবীর ঝুলন্ত দেহ। তার পরই তিনি পুলিশে খবর দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code