জন্মদিনে আইয়ুব বাচ্চুর উত্তরসূরিরা, অনুপ্রেরণার আইয়ুব বাচ্চু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

বিনোদন ডেস্কঃ শুভ জন্মদিন আইয়ুব বাচ্চু ভাই।

অনুপম রায়

সংগীতজীবনে আইয়ুব বাচ্চুর সঙ্গে পরিচয় হওয়াটাই আমার কাছে সৌভাগ্যের মনে হয়। তিনি পুরোপুরি একজন মাটির মানুষ। আমরা যতবার ঢাকায় গিয়েছি, কথা হয়েছে, আড্ডা হয়েছে। কত যে স্মৃতি। আমার নতুন কোনো গান বেরোলে শুনে মতামত জানাতেন। তাঁকে খুব মিস করি।

সোমলতা
Manual2 Ad Code

সোমলতা আচার্য
আপনি আমাদের ছেড়ে গেছেন, রেখে গেছেন আপনার অপার সৃষ্টি। আপনার সেই সৃষ্টি আর স্মৃতির ভেতরেই আমরা এখনো বসবাস করছি। প্রত্যেকে আমরা আপনাকে অনেক মিস করছি। আমাদের বিশ্বাস, এই ভালোবাসার উষ্ণতা আপনাকেও ছুঁয়ে যাচ্ছে। আমরা যাঁরা এই প্রজন্মের মিউজিশিয়ান, তাঁদের মধ্যে আপনি বেঁচে থাকবেন আজীবন। কারণ, আমরা যা কিছুই সৃষ্টি করছি, তার পেছনে রয়েছেন আপনি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code