সাজা স্থগিতের আবেদন খারিজ, বিপাকে রাহুল গান্ধী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মানহানি’র মামলায় সাজা স্থগিতের জন্য করা ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার সুরাট দায়রা আদালত তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছে। এখন তার সামনে হাইকোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই।

Manual4 Ad Code

আদালতের এই রায়ের পর রাহুল গান্ধী আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সব আপিলের সুরাহা না হওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা হবে না।

Manual7 Ad Code

বৃহস্পতিবার সুরাট দায়রা আদালত নিম্ন আদালতের সাজা স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছে।

২৩ মার্চ সুরাটের সিজেএম আদালত ‘মোদি উপাধি’ সম্পর্কে ২০১৯ সালে করা মন্তব্যের জেরে মানহানি মামলায় রাহুলকে ৫০৪ ধারার অধীনে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে রায় কার্যকর করতে ৩০ দিনের সময় বেঁধে দেয় আদালত। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকের কোলারে একটি সমাবেশে রাহুল গান্ধী বলেছিলেন, ‘সব চোরেদের পদবী কীভাবে মোদি হতে পারে?’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code