প্রধান বিচারপতির কাছে বিএনপি নেতা-কর্মীদের স্বজনদের স্মারকলিপি কর্মসূচিতে পুলিশের বাধা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

কারাবন্দী বিরোধী দল সমূহের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ‘রাজবন্দীদের স্বজন’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর প্রেস ক্লাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে যাত্রা শুরু করেন বিএনপি নেতা-কর্মীদের স্বজনেরা। তবে পুলিশ তাঁদের আটকে দেয়।

Manual1 Ad Code

মানববন্ধন ও প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি পেশের এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এছাড়াও ছিলেন কারাবন্দী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, আসিয়া আশরাফী পাপিয়াসহ আরও অনেকে। স্মারকলিপি নিয়ে কিছু দূর আগানোর পরেই পুলিশ তাঁদের বাধা দেয়। পরে তাঁরা ফিরে যান।

এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code