অর্থনীতি ভালো অবস্থানে: অর্থমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: আমাদের অর্থনীতি যতটা খারাপ অবস্থায় আছে বলা হচ্ছে, বাস্তবে তেমন নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন, অনেক দেশের তুলনায় আমাদের অর্থনীতি এখনও ভালো অবস্থানে রয়েছে। বুধবার (২০ জুলাই) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী। মন্ত্রী আরও জানান, ‘২০০৯ সালে যখন আমরা ক্ষমতায় আসি, তখন রিজার্ভ ছিল ১০ বিলিয়ন ডলার। সেটা এখন ৪০ বিলিয়নে গেছে। কেউ কেউ ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code