অর্থনৈতিক সংকটে টালমাটাল সিয়েরা লিওন বিক্ষোভে ছয় পুলিশসহ নিহত ১৯

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি আর জ্বালানি সংকটে বিপর্যস্ত পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে সরকারবিরোধী বিক্ষোভে সংঘর্ষে ছয় পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাজধানী ফ্রিটাউনসহ অন্যান্য কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ফ্রিটাউন নগরীর প্রধান মর্গের একজন কর্মী রয়টার্সকে বলেছেন, বুধবার সরকারবিরোধী বিক্ষোভে রাজধানী ফ্রিটাউনে অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাশাপাশি দেশটির উত্তর এবং পশ্চিমাঞ্চলে সরকারিবিরোধী বিক্ষোভে পুলিশের ছয়জন কর্মকর্তার প্রাণহানি ঘটেছে বলে সিয়েরা লিওনের পুলিশের প্রধান জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code