অল্পে তুষ্টি মুমিনের গুণ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ধর্ম: অপরের শান শওকত দেখে কখনোই আফসোস করবেন না। তাতে আপনার মনের শান্তি নষ্ট হবে। এর চেয়ে আল্লাহ আপনাকে যা দিয়েছেন এ নিয়ে সন্তুষ্ট থাকুন। পবিত্র কুরআনে আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা আমার নিয়ামতগুলোর কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বাড়িয়ে দেব।’ (সূরা ইবরাহিম, আয়াত-৭)। নিজে সৎভাবে জীবনযাপন করুন। হালাল উপার্জন করুন। আয়-উপার্জনে আল্লাহর রহমত ও বরকত কামনা করুন। নিজের কোনো অভাব রয়েছে, আল্লাহর সাহায্য কামনা করুন। আপনার সব অভাব-অভিযোগ আল্লাহর দরবারে পেশ করুন। আপনি যদি সুন্দর করে চাইতে পারেন, তা এমনভাবে পূর্ণ হয়ে যাবে আপনি তা বুঝতেও পারবেন না। হতে পারে তিনি আপনাকে কোনো গায়েবি খাজানা দ্বারা সাহায্য করবেন। অথবা এমন কোনো উৎস থেকে আপনার অভাব মিটিয়ে দেবেন, যা আপনি চিন্তাও করতে পারেননি। আর যদি আপনি মালিকের কৃতজ্ঞতা আদায় করতে না পারেন, মহান প্রভুও আপনার ওপর সন্তুষ্ট থাকবেন না। পবিত্র কুরআনে আল্লাহতায়ালা বলেন, ‘…যদি তোমরা আমার এ নিয়ামতগুলোকে অস্বীকার করো, তাহলে জেনে রাখো, আমার আজাব বড়ই কঠিন।’ (সূরা ইবরাহিম, আয়াত-৭)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code