মতবিরোধ হলে সাহাবীরা যা করতেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ধর্ম: বায়হাকি ও ইবনে আসাকির হজরত উরওয়া ইবনে যুবায়ের (রা.)-এর সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) আমর ইবনুল আস (রা.)-এর নেতৃত্বে একদল সাহাবিকে যাতুস সালাসিল যুদ্ধে পাঠালেন। যাতুস সালাসিল ছিল সিরিয়ার এক প্রান্তে। আমর ইবনুল আস (রা.) ময়দানে পৌঁছে শত্রুর হালহাকিকত সরেজমিনে খোঁজ নিলেন। দেখা গেল শত্রুর সংখ্যা অনেক বেশি। তিনি ভয় পেয়ে গেলেন। অতিরিক্ত সৈন্য চেয়ে মদিনায় চিঠি পাঠালেন।
রাসুলুল্লাহ (সা.) মুহাজিরদের একত্র করে দুই শ সদস্যের একটি দল গঠন করলেন। এই দলে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমাদের মতো অনেক প্রবীণ সাহাবিও শরিক ছিলেন। রাসুল (সা.) আবু উবাইদা ইবনুল জাররাহ (রা.)-কে দলপ্রধান করে নির্দেশ দিলেন দ্রুত ভিত্তিতে আমর ইবনুল আস এর বাহিনীতে যোগ দিতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code