অসম্মান করতে চাই না

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: আরজি কর নির্যাতিতা-নিহত চিকিৎসকের ফোনের কলার টিউনে বাজত (হয়তো বা এখনও বাজে), ‘আমাদের স্বপ্নগুলো অল্প সময় ঘর পাতালো…’। একবুক আশা ও সারা জীবনের কঠিন পরিশ্রমে গড়ে ওঠা ৩১ বছরের এই তরুণীর বড় পছন্দের ছিল গানটি। যা গাওয়া লগ্নজিতা চক্রবর্তীর।

Manual6 Ad Code

এক সাক্ষাৎকারে মেয়েটির প্রেমিক, যার সঙ্গে বিয়ের কথা ছিল সামনের বছরই জানিয়েছিলেন সাক্ষাৎকারে। আর তা নিজের বাবার মারফত জানতে পারেন গায়িকা নিজে। এর আগেই তা নিয়ে লম্বা পোস্ট করেছিলেন সোশ্যালে, রবিবারের (১ সেপ্টেম্বর) মহামিছিলে পা বাড়িয়ে আফসোসের সুরে লগ্নজিতা বললেন, ‘ওর সঙ্গে আর দেখা হলো না’!

Manual7 Ad Code

রবিবার নাগরিক মিছিলে পা মিলিয়েছিলেন লগ্নজিতাও। সেখানে সংবাদমাধ্যমের সামনে এসে তাকে বলতে শোনা গেল, ‘এত লোককে এত গান শোনাই। এত শো করি সারা বছর ধরে। এই তো সিজন শুরু হবে। ওর সঙ্গে দেখা হলো না! ওর যে ছেলেটির সঙ্গে বিয়ে হওয়ারছিল, তার সঙ্গে দেখা হলো না। যদিও তার সঙ্গে আলাদা করে যোগাযোগ করে আমি কথা বলেছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code