অসহায়দের হক মারবেননা – লালপুরে ডিসি শাহরিয়াজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code
লালপুর (নাটোর) প্রতিনিধি:
 জাতির এই দুঃসময়ে অসহায়দের হক মারবেন না,সরকারী কর্মকর্তা সহ সকল জনপ্রতিনিধিগণ নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, সরকারী ত্রাণ বিতরণে কনোরকম ফাঁকি দিবেননা, নিজ নিজ অবস্থান থেকে বিত্তবানরাও দুঃস্থদের সহায়তা করুন”। সোমবার দুপুরে লালপুর উপেজেলা অডিটরিরয়ামে উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনাসভায় তাদের উদ্দেশ্যে নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শাহরিয়াজ এসব কথা বলেন।
এময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুন্নেছা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাঃ আমিনুল ইসলাম, গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম সহ উপজেলার সকল কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code