অস্ট্রেলিয়াকে চমকে দেওয়ার লক্ষ্যে ফিল্ডিংয়ে নেদারল্যান্ডস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ক্রীড়া ডেস্ক: দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। শ্রীলঙ্কার বিপক্ষেও সমানে সমানে লড়াই করেছিল ডাচরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডিং পেয়েছে নেদারল্যান্ডস।

Manual1 Ad Code

এর আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছিল অস্ট্রেলিয়া। সে কারণেই হয়তো আজ নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার একাদশে রয়েছে একটি পরিবর্তন। মার্কাস স্টয়নিসের পরিবর্তে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক—একাদশে আছেন এই তিন স্বীকৃত পেসার। স্পিন আক্রমণে অ্যাডাম জাম্পার সঙ্গে থাকছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

Manual8 Ad Code

অন্যদিকে নেদারল্যান্ডস আগের ম্যাচের একাদশ নিয়েই খেলতে নামছে। ডাচদের নেতৃত্ব, উইকেটরক্ষক—দুটি দায়িত্বই সামলাবেন এডওয়ার্ডস। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড, যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।

অস্ট্রেলিয়ার একাদশ:
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

নেদারল্যান্ডসের একাদশ:
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code