অ্যাপলের বিরুদ্ধে এরিকসনের মামলা 

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ সুইডেনের টেলিকমিউনিকেশন কোম্পানি এরিকসন অ্যাপলের বিরুদ্ধে আরেক সেট পেটেন্ট লঙ্ঘনের মামলা করেছে। আইফোনে ফাইভজি ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহারের রয়্যালিটি পেমেন্ট ইসু্যতে এই মামলা করেছে এরিকসন।

ইতিমধ্যেই উভয় কোম্পানি যুক্তরাষ্টে একে অপরের বিরুদ্ধে মামলা করেছে। ২০১৫ সালে শুরু হওয়া সাত বছরের টেলিকম পেটেন্ট নবায়নে সমঝোতা না হওয়ায় উভয় কোম্পানি একে অপরকে দোষারোপ করে এই মামলা করে।

Manual3 Ad Code

অক্টোবরে সর্বপ্রথম এরিকসন মামলা করে। তারা দাবি করে, অ্যাপল অযোক্তিকভাবে রয়্যালিটি রেট কর্তন করার চেষ্টা করছে। এরপর গত ডিসেম্বরে অ্যাপল তাদের করা মামলায় অভিযোগ করে যে, সুইডিশ কোম্পানিটি পেটেন্ট নবায়নে নিজেদের জোর খাটাচ্ছে।

Manual7 Ad Code

প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে পেটেন্ট মামলা খুবই সাধারণ ঘটনা। কারণ এক ডলারও বাঁচাতে পারলে চুক্তির মেয়াদকালীন সেটি বড় সংখ্যা হিসেবে রূপ নেয়। এরিকসন প্রত্যেকটি ফাইভজি হ্যান্ডসেটের জন্য আড়াই থেকে পাঁচ ডলার রয়্যালিটি ফি নিয়ে থাকে। ফলে বোঝায় যাচ্ছে এখন শুধু ডলার নয়, সেন্ট নিয়েও দাম কষাকষি করে কোম্পানিগুলো।

Manual2 Ad Code

উল্লেখ্য, এরিকসন প্রতিবছর গবেষণায় প্রায় পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করে থাকে। কোম্পানিটির ৫৭ হাজারের অধিক পেটেন্ট আছে। আর এর অপারেটিং প্রফিটের প্রায় এক তৃতীয়াংশই আসে প্যাটেন্ট রয়্যালিটি থেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code