অ্যামাজনে নিখোঁজ ব্রিটিশ সাংবাদিকের মরদেহ উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে পাওয়া মানুষের দেহাবশেষের ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তা নিখোঁজ ব্রিটিশ সাংবাদিক ডম ফিলিপসের। শুক্রবার ব্রাজিলের পুলিশ আরও জানিয়েছে, এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে এক পুরুষের খোঁজে তল্লাশি চলছে। পুলিশি তল্লাশির সময়ে পাওয়া আরেকটি দেহাবশেষ আদিবাসী বিশেষজ্ঞ ব্রুনো পেরেইরার বলে ধারণা করা হচ্ছে। তবে ওই দেহাবশেষটি শনাক্তকরণের প্রক্রিয়া এখনও চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code