আইজিপি: দেশে এখন লুকিয়ে অপরাধ করার কোনো সুযোগ নেই

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, “বাংলাদেশে এখন কারও লুকিয়ে লুকিয়ে অপরাধ করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ পুলিশের সক্ষমতা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। কাজেই এখন বিচ্যুত আচরণ করে কেউ পার পাবে না।” জঙ্গিবাদ যাতে কোথাও বাসা বুনতে না পারে-সে ব্যাপারে সমাজের সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার (১০ জুন) সকালে সিলেটে “জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, আলেম ও সুশীল সমাজ প্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আইজিপি আরও বলেন, “জঙ্গিবাদীরা দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। তারা ছেলেদের ভুল পথে ধাবিত করে। তাদেরকে দেশের অধিকাংশ মানুষ পছন্দ করে না। জঙ্গি হিসেবে পরিচিত হওয়া সবার জন্য লজ্জার।” জঙ্গিবাদকে অনেকাংশেই দমন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “মৌলভীবাজার, বান্দরবান ও অতি সম্প্রতি নেত্রকোনায় গড়ে ওঠা জঙ্গি আস্তানা চিহ্নিত করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।”প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, “মুসলমানদের খাটো করার জন্য জঙ্গিবাদীরা টার্গেট নিয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এদের রুখতে হবে।”সিলেট পুলিশ লাইনের শামছুল হক মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এটিইউ ডিআইজি (প্রশাসন) মফিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন এটিইউ’র অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান, সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। এর আগে আইজিপি সিলেট পুলিশ অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code