

ডেস্ক রিপোর্ট: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ছাড়পত্র পেয়েছেন পেসার মিচেল স্টার্ক। খুব শিগগিরই দিল্লি ক্যাপিটালস দলে যোগ দেবেন তিনি।আগামী ১ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে দিল্লির জার্সিতে মাঠে নামতে পারেন স্টার্ক।সর্বশেষ অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে কাঁধ ও কনুইয়ের ইনজুরিতে পড়েন স্টার্ক। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। আইপিএল দিয়ে আবারও মাঠে ফেরার পরিকল্পনা ছিল স্টার্কের। কিন্তু আইপিএলের শুরু থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে পারেননি তিনি।ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় স্টার্ককে খেলার অনুমতি দিয়েছে সিএ। বোর্ড জানিয়েছে, ‘স্টার্ককে আবার খেলার অনুমতি দেওয়া হয়েছে। দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়ে নিজেকে ভালোভাবে প্রস্তুত করবেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী ১ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে দেখা যাবে স্টার্ককে।