আলুখেত থেকে বিএনপির নিখোঁজ কাউন্সিলর প্রার্থী উদ্ধার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

অপহরণের একদিন পর উদ্ধার করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৪৩ নম্বর ওয়ার্ডের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ফয়েজকে।

সোমবার তাকে মুন্সীগঞ্জের আলু খেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দক্ষিণ বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি খুরশীদ আলম।

Manual3 Ad Code

খুরশীদ আলম বলেন, ‘সোমবার ফয়েজকে সিরাজদীখানের একটি আলু খেতে পাওয়া যায়। কৃষকরা তাকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন। ঠিকানা জানতে পেরে গাড়িতে করে ঢাকায় এনে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। ফয়েজ হাসপাতালের ১১৮ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

এর আগে রবিবার (৫ জানুয়ারি) সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code