অস্ট্রেলিয়ার হৃদয় ভেঙে প্রথমবার ফাইনালে ইংল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক: সহ আয়োজক হয়ে প্রথমবার নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। তাদের হৃদয় ভেঙে প্রথমবার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড। সেমিফাইনালে তারা ৩-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
৩৬ মিনিটে এলা টুনের প্রথম গোলটি স্তব্ধ করে দেয় স্বাগতিক দর্শকদের। কিন্তু অস্ট্রেলিয়া অধিনায়ক স্যাম কার মাটিলডাসদের ম্যাচে ফেরান ৬৪ মিনিটে। তাতেও লাভ হয়নি। ইংল্যান্ডের আক্রমণের মুখে পেরে উঠেনি অস্ট্রেলিয়ার রক্ষণ। ৭১ মিনিটে ইংল্যান্ডের ব্যবধান বাড়িয়ে নেন হেম্প। ইংলিশদের হয়ে ৮৬ মিনিটে তৃতীয় গোলটি করেছেন অ্যালেসিয়া রুশো।

Manual5 Ad Code

ফাইনালে পৌঁছে অন্যরকম এক কীর্তিও গড়েছে ইংল্যান্ড দল। ১৯৬৬ সালে ছেলেদের বিশ্বকাপের পর প্রথম কোনও বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড। অথচ মেয়েদের আগের দুই আসরে সেমিফাইনাল থেকেই তাদের বিদায় নিতে হয়েছে। এবার আর তার পুনরাবৃত্তি হয়নি। আগামী রবিবার অল ইউরোপিয়ান ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্পেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code