আওয়ামীলীগে শেখ হাসিনার কোন বিকল্প নেই ঃ মোহাম্মদ নাসিম

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

সুজন সরকার, সিরাজগঞ্জ
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন-পঁচাত্তর পরবর্তীতে আওয়ামীলীগের কঠিন দুঃসময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দলের দায়িত্ব গ্রহনের পরে নিজে আবারোও দলকে শক্তিশালী কাঠামোতে দাঁড় করিয়েছেন।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে সুসংগঠিত করে ৯ম বার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন।
একটানা তৃতীয়বারসহ চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি কোটি কোটি মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। তিনি দেশে এবং বিদেশে বিরল সম্মান অর্জন করেছেন। দলের কর্মীরা বিশ্বাস করেন, জাতির জনক বঙ্গবন্ধুর পর আওয়ামীলীগে শেখ হাসিনার কোন বিকল্প নেই। প্রতিমুহুর্তে মৃত্যু ঝুঁকি নিয়েও তিনি সাহসিকতার সাথে দেশের উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছেন।
রবিবার বিকেলে মোহাম্মদ নাসিম তাঁর নির্বাচনী এলাকা কাজিপুরে দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে চলমান রাজনীতি নিয়ে মতবিনিময়কালে এ কথাগুলো বলেছেন।
কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শওকত হোসেন সাকার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নাসিম আরোও বলেন, দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগের বিরুদ্ধে কোন প্রকার চক্রান্ত করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। সকল অপশক্তিকে পরাজিত করে আওয়ামীলীগ এগিয়ে যাবে ইনশাআল্লাহ্। তিনি আওয়ামীলীগের সকল স্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করার আহবান জানান। জনগণ যেন নিরাপদ ও নির্বিঘেœ বসবাস করতে পারে সে জন্য দলের নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code