আক্কেলপুরে করোনা উপসর্গ নিয়ে একজন আইসোলেশনে ! তিনটি বাড়ি লকডাউন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

আক্কেলপুর (জয়পুরহাট):
জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে নারায়নগঞ্জ থেকে পালিয়ে আসা করোনা উপসর্গ, জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথা নিয়ে এক গার্মেন্টস কর্মী যুবক (৩৭) কে আইসোলেশনে রাখা হয়েছে। সেই সাথে ওই যুবকের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

বুধবার সকালে ওই যুবকের বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

Manual6 Ad Code

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, গার্মেন্টস কর্মী নারায়নগঞ্জ থেকে সোমবার রাতে করোনা উপসর্গ নিয়ে পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের কেশবপুর গ্রামে তার নিজ বাড়িতে পালিয়ে আসে, স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতেই গার্মেন্টস কর্মীকে গোপীনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটের আইসোলেশন ইউনিটে ভর্তি করে নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকালে গিয়ে আনুষ্ঠানিকভাবে ওই যুবকের বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করে লাল পতাকা তুলে দেওয়া হয়েছে এবং সেইসাথে অসহায় দরিদ্রদের জন্য ১৪ দিনের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, ২৪ ঘন্টায় ঢাকা থেকে আসা ১৩ জন হোম কোয়ারেন্টিনে, প্রাতিষ্ঠিানিক কোয়ারেন্টিনে ২ জন ও ১ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এদেরসহ করোনা উপসর্গ সন্দেহে মোট ৩৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে রোগীর বাড়িসহ তার পাশের আরো দু’বাড়ি লকডাউন করা হয়েছে। এ পর্যন্ত মোট ৩৬ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে তিন জনের রিপোর্ট নেগেটিভ আসলেও বাকি গুলোর রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code