আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা আ. লীগ কর্মী আটক

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার

নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপকারী এক আওয়ামী লীগ কর্মীকে পুলিশ আটক করেছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে এই তথ্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন।

তিনি লিখেছেন, সকালে বিমানবন্দরে ডিম নিক্ষেপকারী একজন আওয়ামী বীরযোদ্ধাকে অভিযান চালিয়ে জ্যাকসন হাইটস থেকে আটক করা হয়েছে।

Manual7 Ad Code

এর আগে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা আ. লীগ কর্মী আটক
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code