

স্টাফ রিপোর্টার :: যুক্তরাষ্ট্রের অনলাইন একটিভিসট ও গণমাধ্যমকর্মীদের প্রথম সংগঠন ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে । গত ২০ সেপ্টেম্বর মংগলবার নিউইয়রক সিটির ব্রংকস ফেরি পয়েনট পার্কে দুপুর ২ টা থেকে ৬ টা পর্যন্ত প্রাণবন্ত এই বনভোজন চলে । এতে সংগঠনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক সিটি কমিউনিটি বোর্ড মেম্বার ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মনজুর চৌধুরী জগলু, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি অব নর্থ ব্রংকসের সহ সভাপতি আবদুল আহাদ চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব আমিনুল মজুমদার, মোহাম্মদ অলি আহমদ, মোজাফফর হোসেন, দারুল আহনাফ নিউইয়র্কের প্রিন্সিপাল মাওলানা হামিদুর রহমান আশরাফ, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট মাওলানা রশিদ জামিল, সংগীতশিল্পী ও কমিউনিটি একটিভিষ্ট জাকির আহমদ, অনলাইন একটিভিষ্ট নাহিদ ও দেলোয়ার প্রমুখ । শুরুতে বার্ষিক বনভোজন উদ্বোধন করেন কমিউনিটি বোর্ড মেম্বার মনজুর চৌধুরী জগলু । দৈনিক ইনকিলাব স্টাফ রিপোর্টার, বাংলানিউজইউএসডটকমের প্রকাশক-সিইও, ক্লাব সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ আদনানের পরিচালনায় আলোচনা চক্র সভাপতিত্ব করেন বনভোজন আয়োজন কমিটির আহবায়ক, দৃকনিউজ২৪ডটকম সম্পাদক আবু সাদেক রনি । পুরো অনুষ্ঠানে বনভোজনে সার্বিক সহযোগিতা করেছে আল আঁকসা রেস্টুরেন্ট ব্রংকস ও সংগঠনের সহ সভাপতি গ্লোবালভিউ২৪ডটকমের মাছুম আহমেদ, সাধারন সম্পাদক টাইমস২৪ডটনেটের সোহেল হোসাইন, আয়োজন কমিটির সেক্রেটারি মোহাম্মদ রহমান টিটু, প্রধান সমন্বয়কারি এম হারুন মিয়া, সিলেটেরসময়ডটকম সম্পাদক ও ক্লাব সহ সভাপতি মেহেদী কাবুল, বৈরাগিবাজারডটকম সম্পাদক কামরুল হাসান মুন্না, সাংবাদিক জাবেদ আহমেদ, ২৪টুডেনিউজডটকম সম্পাদক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, ইউএসবিডিনিউজ২৪ডটকম সম্পাদক জোবায়ের জাবেদ, মিশিগাননিউজ২৪ডটকম সম্পাদক মাহমুদুল হক লিটু, বাফোলোনিউজ২৪ডটকম সম্পাদক আবু জাহাংগীর প্রমুখ ।