আগস্ট মাসে পণ্য রপ্তানি বেড়েছে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ করোনার মধ্যেও গত আগস্ট মাসে ৩৩৮ কোটি ৩০ লাখ ডলার বা ২৮ হাজার ৭৫৫ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ বেশি। ২০২০ সালের আগস্ট মাসে ২৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়।

Manual2 Ad Code

অবশ্য আগস্ট মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রপ্তানি আয় কমেছে। এ সময়ে ৬৮৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে দশমিক ৩১ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৬৮৮ কোটি ডলারের পণ্য।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যানে রপ্তানি আয়ের তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, টেরিটাওয়েল, হোম টেক্সটাইলের রপ্তানি আয় বেড়েছে। অন্যদিকে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য এবং প্রকৌশল পণ্যের রপ্তানি কমেছে।

ইপিবির তথ্যানুযায়ী, জুলাই-আগস্ট সময়ে ৫৬৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ আয় গত বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ২৭ শতাংশ কম। অর্থবছরের প্রথম এ দুই মাসে নিটওয়্যার রপ্তানিতে ৪ দশমিক ৬৩ শতাংশের মতো রপ্তানি প্রবৃদ্ধি হয়। এ দুই মাসে প্রায় ৩২৬ কোটি ডলারের নিট পোশাক রপ্তানি হয়েছে। অন্যদিকে ওভেন পোশাক আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। এ সময়ে ২৩৮ কোটি ডলারের ওভেন পোশাক রপ্তানি হয়েছে।

একক মাস হিসেবে শুধু আগস্ট মাসে পোশাকের রপ্তানি বেড়েছে সাড়ে ১১ শতাংশের মতো। এ মাসে ২৭৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত বছরের আগস্টে রপ্তানি হয় ২৪৬ কোটি ডলারের পোশাক।

Manual6 Ad Code

উল্লেখ্য, চলতি অর্থবছরের জন্য ৪ হাজার ৩৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। বিদায়ি ২০২০-২১ অর্থবছর রপ্তানি হয় ৩ হাজার ৮৭৬ কোটি ডলারের পণ্য।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code