

ডেস্ক রিপোর্ট: বাড়তি ওজনের কারণে খাবার হিসেব করে খেতে হচ্ছে? স্বাস্থ্যকর একটি সালাদ বানিয়ে খেতে পারেন সকালের নাস্তায় কিংবা মিড ডে স্ন্যাকস হিসেবে। জেনে নিন রেসিপি-
শসা ছোট টুকরা করে কেটে লবণ মেখে রাখুন। পানি ছেড়ে দিলে কচলে পানি বের করে নিন। গ্রিক ইয়োগার্ট, থেঁতো করা রসুন ও পছন্দের ভেষজ মেশান। শেষে লেবুর রস মিশিয়ে নিন। সকালের নাস্তায় পাউরুটির উপর ছড়িয়ে স্যান্ডউইচের মতো খেতে পারেন। আবার সকাল ও দুপুরের খাবারের মাঝে বা বিকেলের নাস্তায় খেতে পারেন স্বাস্থ্যকর এই সালাদ।