আগামী বাজেটে পশু খাদ্যে শুল্ক প্রত্যাহারের ব্যবস্থা নেয়া হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, আগামী বাজেটে আমদানিকৃত পশু, মৎস্য ও পোল্টি খাদ্যে ব্যবহৃত ভুট্টা ও সয়াবিনের উপর আরোপিত শুক্ল প্রত্যাহারের প্রস্তাব করা হবে।
তিনি বুধবার কাপাসিয়ার নারায়ণপুর গ্রামে ছোয়া এগ্রো পোডাক্টস লি. এর বার্ষিক পরিবেশক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে গড়ে উঠা বিকাশমান অসংখ্য ছোট ও মাঝারি আকৃতির পশু, মৎস্য ও পোল্টি খামারিরা দিন দিন লোকসানের সম্মুখীন হচ্ছেন। অনেক সময় বাজারে খাদ্যের মূল্যে চেয়ে খামারে উৎপাদিত মাছ, মাংস ও মুরগির দাম অনেক কম থাকে। এতে করে অনেক প্রান্তিক খামারিরা এই লোকসানের ফলে খামার বন্ধ করে দিতে বাধ্য হয়। তাই এ খাতে খামারিদের রক্ষার্থে ও বাজারে ন্যায্য মূল্যে পাওয়ার জন্য সরকারিভাবে মনিটরিং করা হবে। যাতে প্রান্তিক খামারিরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্যে পেতে পারেন।
ছোয়া এগ্রো প্রোডাক্টের চেয়ারম্যান বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।
এছাড়াও বক্তব্য রাখেন মৎস্য অধিদফতরের উপ-পরিচালক ড. ইকবাল আজম, মৎস্য অধিদফতরের বিভাগীয় কর্মকর্তা ড. আ. হালিম, সহকারী পুলিশ সুপার পংকজ দত্ত, উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ইসলামী ব্যাংক কর্মকর্তা আমিনুর রহমান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code