আগে যা করেনি, এবার সেটাই করে দেখাবে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: সোমবার নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে। শুরুর প্রতিপক্ষ তুলনামূলক সহজ হলেও কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সে নির্ভার থাকা যাচ্ছে কই? যদিও অধিনায়ক সাকিব আল হাসান দাবি করেছেন, এই বিশ্বকাপে তার দল এমন কিছু করে দেখাবে, যা বাংলাদেশ আগে কখনও করতে পারেনি।
২০০৭ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বাংলাদেশ। ওই আসরে ক্যারিবীয়দের হারিয়ে হইচই ফেলে দেওয়া লাল-সবুজ জার্সিধারীরা এই মঞ্চে সুপার টুয়েলভে কখনোই জয়ের মুখ দেখেনি। এমন পরিসংখ্যানে বাংলাদেশকে নিয়ে খুব বেশি প্রত্যাশা করা বেশ কঠিন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অতীত অভিজ্ঞতা সুখকর না হলেও বাংলাদেশ অধিনায়কের নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রয়েছে। রবিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘এটা এমন একটা ফরম্যাট যেখানে আমরা কখনো ভালো করিনি। বিশ্বাস করি এই বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে, যেটা এর আগে কোনও বিশ্বকাপে করিনি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code