আজ শাকিব খানের জন্মদিন

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্র নায়ক ও প্রযোজক শাকিব খানের জন্মদিন আজ। বাবা আব্দুর রব আর মা নুরজাহানের ঘর আলো করে ১৯৮৩ সালের ২৮ মার্চ ঢাকার নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মাসুদ রানা হলেও তিনি শাকিব খান নামে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত হন।
সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন শাকিব। সুপারস্টার এ নায়কের জন্মদিনে ইত্তেফাক অনলাইনের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা।
এদিকে বঙ্গ প্ল্যাটফর্ম থেকে ইউটিউবে আসছে শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজ বিকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শাকিব খানের ইউটিউব চ্যানেল ‘শাকিব খান অফিসিয়াল’ উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠানে শাকিব খান কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করবেন।
জনপ্রিয় এ অভিনেতা এখন চট্টগ্রামে ‘সুপার হিরো’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আশিকুর রহমানের পরিচালনায় এ সিনেমার শুটিং গত ২৬ মার্চ থেকে শুরু হয়েছে। এ ছাড়া শাকিব খান ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা ও কলকাতার সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন।
শাকিব খানের বাবা ছিলেন একজন সরকারী চাকরিজীবী। তার মা একজন গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। শাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। মনের অজান্তেই অভিনয়ের প্রতি ঝোঁক চলে আসে তার। এরপর দর্শকের ভালোবাসা, বিনোদনের প্রতি নিজের ভালোলাগা, সবকিছু মিলিয়েই এখন তিনি বেশ আনন্দের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code