আঞ্চলিক ক্রিকেট সংস্থাকে স্বাধীনতা দেবে না বিসিবি

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: ক্রিকেটে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আঞ্চলিক ক্রিকেট সংস্থা তৈরি করা হলেও তাদেরকে স্বাধীনতা দেবেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এই সংস্থাগুলোকে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করব।

বরিশাল ছাড়া দেশের বাকি ছয়টি বিভাগে আঞ্চলিক ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নির্বাচনের ভিত্তিতে স্থায়ী কমিটি নিয়ে আসবে।

বিসিবি সভাপতি বলেন, বড় আলোচনা যেটা হয়েছে, সেটা আঞ্চলিক ক্রিকেট সংস্থা নিয়ে। আমরা কিন্তু বরিশাল ছাড়া সব বিভাগে করে ফেলেছি। বরিশাল করতে পারছি না আমাদের পরিচালক (আলমগীর হোসেন) আলো ভাই অসুস্থ তাই। এটা নিয়ে একটা কিছু করব।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, বাকিবিভাগগুলো যেহেতু হয়ে গেছে, আমরা কমিটি করে দিয়েছি। অ্যাডহক কমিটি এখন সকলকে নিয়ে নির্বাচন করবে। নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত কমিটি লাগবে। সেই কমিটি হবে আমাদের প্রকৃত আঞ্চলিক ক্রিকেট সংস্থা।

Manual1 Ad Code

প্রতিটি অ্যাডহক কমিটিকে টি-টোয়েন্টি টুর্নামেন্ট পরিচালনার জন্য ২০ লাখ টাকা করে দেবে বিসিবি। তারা সেটা সফলভাবে আয়োজন করতে পারে কিনা তা যাচাই করে দেখা হবে।

Manual4 Ad Code

পাপন আরও বলেন, ‘প্রথম কাজ ওদের দিয়েছি একটা টুর্নামেন্ট চালু করতে। পরীক্ষামূলক ধাপ হিসেবে, দেখার জন্য। এই টুর্নামেন্ট চালাবে তারা, যে কয়টা কমিটি করা হয়েছে। ২০ লাখ টাকা তাদের দেওয়া হবে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, আঞ্চলিক সংস্থাগুলো কেন্দ্রের হস্তক্ষেপমুক্ত হবে না। আপনারা ভুল বুঝছেন। একদম ঠিকভাবে আমি বলে দিচ্ছি। এটা হবে না, যতদিন পর্যন্ত আমরা সন্তুষ্ট না হব যে তারা স্বাধীনভাবে চালাতে পারবে, ততদিন না। আমরা যে ২০ লাখ টাকা দিচ্ছি, সেটা পরীক্ষামূলক হিসেবে। সেটা দেখতে হবে কীভাবে খরচ হয়।

বোর্ড সভাপতি আরও বলেন, সক্ষমতা আগে দেখতে হবে আমাদের। না দেখে দিচ্ছি না। অন্ধভাবে দিয়ে দেব না। আপনি যদি এখনি ঢালাওভাবে বলে দেন যে, তারা স্বাধীন, যা খুশি তা করতে পারবে, তা না। আমরা আগে বুঝে নেই, দেখে নেই। তারপর ঠিক করব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code