ট্রফি জিতেই বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: ট্রফি হাতে বাংলাদেশ ও চীন তাইপের অধিনায়ক আগে থেকেই নিয়ম ছিল বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির তৃতীয় আসরের দুই ফাইনালিস্ট দল যাবে বিশ্বকাপে। আজ বাংলাদেশের সঙ্গে চীনা তাইপে ফাইনাল নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট পেয়েছে। তবে স্বাগতিকদের চোখ ট্রফির দিকে। ট্রফি জিতেই বিশ্বকাপে খেলতে চাইছেন তুহিন তরফদাররা।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্ট ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। গেলো দুই আসরের ট্রফি জিতেছে লাল-সবুজরা। এবারও ট্রফিতে চোখ রাখছেন স্বাগতিকদের অধিনায়ক তুহিন, ‘বঙ্গবন্ধু কাপ কাবাডির আগের দুটো ট্রফি আমরা ঘরে তুলেছি। তৃতীয়টা ঘরে তোলার পথে এগিয়ে গিয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন; যেন আমরা তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হতে পারি এবং ট্রফিটা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে পারি।’

Manual1 Ad Code

এ প্রতিযোগিতায় ৬ ম্যাচের সবগুলো জিতেছে বাংলাদেশ। এর মধ্যে ৩ ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রেইডার তুহিন। নিজের পারফরম্যান্সে সন্তুষ্টি ঝরেছে তুহিনের কণ্ঠে, ‘আমাদের দুজন খেলোয়াড় ইনজুরিতে। তাদেরকে নিয়ে আজকের ম্যাচ সাজানো হয়েছে। তারা একটু দুর্বল পারফরম্যান্স করেছে। পরিকল্পনা বাস্তবায়নে তাই একটু সময় লেগেছে আজকের ম্যাচে। তাছাড়া থাইল্যান্ড ভালো দল। তাদের বিপক্ষে গুছিয়ে নিতে একটু সময় লেগেছে।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code