সৌদি ছাড়লেন বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: জেদ্দায় আরব শীর্ষ সম্মেলন শেষে শনিবার সৌদি ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ব আল ইখবারিয়া টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। মধ্যপ্রাচ্যে চার দিনের সিরিজ সফরের অংশ হিসেবে সৌদি আরবে গিয়েছিলেন বাইডেন। এর আগে ইসরায়েল ও ফিলিস্তিনের পশ্চিম তীরে যান মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতায় আসার পর দেশগুলোতে এটিই তার প্রথম সফর। জেদ্দা ত্যাগের আগে মার্কিন-আরব শীর্ষ সম্মেলনে অংশ নেন বাইডেন। এতে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয় দেশ; সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি জর্ডান, মিসর ও ইরাকের মতো দেশগুলোও অংশ নেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code