সারাবিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৩৭ লাখের বেশি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৩২৫ জন এবং মারা গেছে ৩৭ লাখ ৫১ হাজার ৮৯৩ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৭৬ লাখ ২০ হাজার ২৯২ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ২৯ লাখ ৯৮ হাজার ১৪০ জন।

Manual4 Ad Code

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৬ হাজার ৫২৭ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

Manual5 Ad Code

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪২ লাখ ২৭ হাজার ২৩৭ জন এবং মারা গেছে ছয় লাখ ১২ হাজার ৭০১ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, আর্জেন্টিনা ও জার্মানি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৯৪৯ জন এবং মারা গেছে তিন লাখ ৫১ হাজার ৩৪৪ জন।

Manual1 Ad Code

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৬৯ লাখ ৮৫ হাজার ৮১২ জন এবং মারা গেছে চার লাখ ৭৪ হাজার ৬১৪ জন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code