‘হামজার মতো তিন-চারজন থাকলে দেশের জন্য ভালো’

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

ঘরোয়া ফুটবলের প্রথম পর্বে খেলতে পারছেন না জামাল ভূঁইয়া। আবাহনী লিমিটেডে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে গাঁটছড়া বাঁধা হয়নি। এই সময়ে ডেনমার্কে সময় কাটিয়েছেন। ছিলেন সন্তান সম্ভবা স্ত্রীর পাশে। পাশাপাশি অনুশীলনও চালিয়ে গেছেন।

আগের দিন রাতে দেশে ফিরে জামাল আজ শনিবার থেকে শুরু হওয়া এএফসি ‘এ’ ডিপ্লোমা কোর্সে যোগ দিয়েছেন তিনি। এক ফাঁকে বাফুফে একাডেমির উদীয়মান ফুটবলারদের সঙ্গে সময় কাটিয়েছেন।

Manual8 Ad Code

সেখানে হামজা চৌধুরী ছাড়াও নানা বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক।

Manual7 Ad Code

বাফুফে ভবন সংলগ্ন টার্ফে জামাল উদীয়মান ফুটবলারদের সঙ্গে হাত মিলিয়েছেন। জার্সি ছাড়াও ফুটবলের ওপর অটোগ্রাফ দিয়েছেন। তাদের স্বপ্নের তারকার সামনে থাকতে পেরে জামালও উচ্ছ্বসিত।

তারপর নিজের অভিব্যক্তি ভাগাভাগি করে নিতে গিয়ে জামাল বলেছেন, ‘এটা ভালো লাগছে। এখানে অনেক বাচ্চা আছে। তাদের মধ্যে স্বপ্ন আছে।

Manual8 Ad Code

আমিও একসময় ওদের মতো ছিলাম। আজকে ওদের মধ্যে যে উচ্ছ্বাস দেখলাম, তা ভালো লেগেছে। আমার তো ওদের সময় ছোট থাকতে আইডল ছিল। হয়তো ওরা আমাকে আইডল মানে। তবে আমি বলবো ওদের যা স্বপ্ন আছে, তা নিজে নিজে ফলো করতে হবে।’

বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী এখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপে বাংলাদেশের হয়ে তার অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। জামাল বিষয়টি আগে থেকে জানেন।

আজ নতুন করে এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে। বাংলাদেশ দলে খেলতে পারে- এটা বড় বিষয়। হামজার মতো খেলোয়াড় আরও তিন চারটা থাকলে দেশের জন্য ভালো। ও আসলে সবার জন্য ভালো।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code