

ডেস্ক নিউজ:
ঈদ পরবর্তী বাংলাদেশ দলে শুরু হয়ে গেছে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি। রোববার চোটের কারণে বিশ্বনাথ ঘোষ ছাড়া বাকি সবাই ক্যাম্পে ফিরেছে। সূচি অনুযায়ী ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুনে ভারতের বিপক্ষে এবং ১৫ জুনে ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর মাঝে ভারত ও আফগানিস্তানের ম্যাচ জয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
ভারত (১০৫তম) ও আফগানিস্তান (১৪৯তম) -দুটি দলই বাংলাদেশের চেয়ে ফিফা র্যাংকিংয়ে এগিয়ে। কিন্তু জামাল ভূঁইয়ার মতে, ওরা যতই এগিয়ে থাকুক না কেন; মানের দিক দিয়ে বাংলাদেশের সঙ্গে খুব একটা পার্থক্য নাকি নেই। বাংলাদেশ অধিনায়ক তাই দুই দলের বিপক্ষেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। যদিও আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরে বাছাই শুরু করেছিল বাংলাদেশ। আর ভারতের সঙ্গে ১-১ ড্র করে বাছাই পর্বে একমাত্র পয়েন্ট জুটেছে।