ফুটবলে পুলিশের সাফল্য

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভালো বাজেটের দল গড়েও এবার প্রিমিয়ার লিগে বড়রকমের সাফল্য পায়নি ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং, শেখ জামাল ও শেখ রাসেল। বরং তাদের টপকে আশা জাগানিয়া পারফরম্যান্স করেছে সীমিত বাজেটে গড়া দল পুলিশ এফসি। বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের পর তৃতীয় স্থানে জায়গা করে চমক দেখিয়েছে সার্ভিসেস দলটি। ১১ দলের মধ্যে এই অবস্থানে থাকার পেছনে পুরো টিমওয়ার্ক কাজ করেছে বলছেন সংশ্লিষ্টরা।

Manual2 Ad Code

এবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা একটি ম্যাচ হেরেছে, সেটা এই পুলিশের কাছে। দলটির বিপক্ষে হোঁচট খেয়েছে আবাহনী এবং শেখ জামালের মতো ক্লাবও। ২০ ম্যাচের মধ্যে পুলিশ ১০টি জিতেছে ও ৫টিতে ড্র করে ৩৫ পয়েন্ট পেয়েছে।

এমন সাফল্যের পেছনে ডাগ আউটে থেকে কাজ করেছেন রোমানিয়ার কোচ সিওবা আরিস্টিকা। বাংলা ট্রিবিউনকে ৫১ বছর বয়সী উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ বলেছেন, ‘সবাই আমার নির্দেশনা মতো খেলতে পেরেছে। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। যার যতটুকু সামর্থ্য আছে। পেশাদারিত্বের ছোঁয়া আছে ক্লাবে। এছাড়া কর্মকর্তারা বেশ আন্তরিক ছিল। যখন যা প্রয়োজন সহযোগিতা পেয়েছি। এতেই আমরা লিগে তৃতীয় স্থানে উঠে এসেছি।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code