আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচে পোলিশ রেফারি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে রেফারিং নিয়ে নানা বিতর্ক হয়েছিল। এরপর থেকে কোন ম্যাচে কে রেফারিং করবেন তা নিয়ে সমর্থকদের আগ্রহের কমতি নেই। যদিও কোয়ার্টার ফাইনালের মেসিদের সেই ম্যাচের পর আর রেফারিং নিয়ে বড় কোনও সমস্যা দেখা যায়নি। এবার ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে ট্রফি হাতে নেওয়ার দিন।

ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং গতবারের শ্রেষ্ঠত্ব পাওয়া ফ্রান্স। এই ম্যাচে রেফারিং কে করবেন তা এরইমধ্যে ফিফা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এক বিবৃতিতে আগামী রবিবারের ম্যাচ পরিচালনার দায়িত্ব পোল্যান্ডের সিমন মার্চিনিয়াকের ওপর চাপানোর কথা জানিয়েছে তারা।

Manual6 Ad Code

মার্চিনিয়াকের এর আগে এই বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে। ৪১ বছর বয়সী রেফারি গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ও শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচে বাঁশি বাজিয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code