আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ‘জনতার মুখোমুখি’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা):
আটঘরিয়া উপজেলা পরিষদ ও দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ‘জনতার মুখোমুখি আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান। জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রারন্তে জনপ্রতিনিধি ও জনগনের দায়িত্ব কর্তব্য প্রসঙ্গে ‘জনতার মুখোমুখি” হয়ে প্রশ্নোত্তর দিয়েছেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম। গতকাল বুধবার সকালে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত “জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তৃতা করেন আটঘরিয়া ইউএনও মোছা: ফুয়ারা খাতুন।
ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাঈমিনুল হোসেন চঞ্চল, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার, প্রকেীশল কর্মকর্তা একেএম রবিউল আউওয়াল রিজভী, যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাহজাহান আলী, জনস্বাস্থ্য প্রকৌশর কর্মকর্তা মতিয়ার রহমান, সমাজসেবা কর্মকর্তা এসমত জেরিন, সমবায় কর্মকর্তা মজিবর রহমান, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজয় কৃঞ্চ খরাতী, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, ওসি তদন্ত আসিফ হোসেন সহ উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন।

Manual1 Ad Code

প্রশ্ন ঃ প্রভাষক ইমরুল কায়েশ নিউটন, আটঘরিয়া উপজেলায় হতদরিদ্রদের কাছ থেকে টাকা নিয়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালিন ভাতা, ভিজিএফ সহ অন্যান ভাতার কার্ড বিতরন করা এবিষয়ে চেয়ারম্যান হিসেবে আপনার করনীয় কি ?
উত্তর : চেয়ারম্যান তানভীর- টাকা নিয়ে কোনো ভাতার কার্ড বিতরন করা হয় না। যদি কেহ এই কাজ করে থাকেন প্রমান পেলে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে। এই কার্ড বিতরনে সময়ে মাইকিং করে ভাতা ভোগিদের নির্বাচন করা হয়। এখানে আমার করা কিছু থাকে না। যার প্রাপ্প সেই ভাকার কার্ড পাবে।
প্রশ্ন ঃ প্রধান শিক্ষক আফজাল হোসেন, আমার নিজ কৃষি জমিতে পুকুর খনন করে মাছ চাষ করতে চাই, বর্তমানে উক্ত খননের জন্য বাধার সম্মুখিন হতে হচ্ছে, এবিষয়ে চেয়ারম্যান হিসেবে আপনার পরামর্শ কি? উত্তরঃ তানভীর-প্রশাসর্নে কাছে আবেদনের মাধ্যমে অনুমতি পেলে পুকুর খনন করে মাছ চাষ করতে পারবেন। প্রশ্ন: শিক্ষক উম্মে সালমা- রাস্তায় বখটে ছেলেরা বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালান এবিষয়ে আপনরা করনীয় কি? উত্তর: তানভীর ইসলাম-তাৎক্ষনিক আপনি প্রতিবাদ করবেন।
প্রশ্ন: ছেলে হুসাইন-১৯দিন অতিবাহিত হলেও আমার বাবা আশরাফ আলীর হত্যাকারিরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও গ্রেপ্তার করা হচ্ছে না। আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা। আমার বাবার হত্যার খুনিদের ফাঁসি চাই?
উত্তর: তানভীর ইসলাম-এব্যাপারে ওসি কোনো ব্যবস্থা গ্রহন না করলে আমরা সবাই মিলে পুলিশ সুপারের কাছে তোমার বাবা আশরাফ হত্যার বিচার চাইব। যাতে আসামীরা কোনো মতেই পার না পায়। তাদেরকে আইনের আওতায় আন্তে এবং বিচার প্রাপ্তির জন্য সর্বোচ্চ সহযোগিতা করব।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code