আটলান্টিক সিটিতে ছয় জুলাই, শনিবার রথযাএা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী :: আগামী ছয় জুলাই,২০১৯,শনিবার ইসকন অব সেন্ট্রাল নিউজারসির উদ্যোগে নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাএা উদযাপিত হবে।ঐদিন দুপুর দুইটায় আটলান্টিক সিটির বোর্ডওয়াক সংলগ্ন আরকানসাস এভিনিউ থেকে এই রথযাএা শুরু হয়ে গার্ডেন পিয়ার (নিউজারসি এভিনিউ ও বোর্ডওয়াক) এ শেষ হবে।
রথযাএার বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে জগন্নাথ দেবের পূজার্চনা,হরিনাম সংকীর্তন,বিশ্বশান্তি ও মানবতার মঙ্গল কামনা করে প্রার্থনা,সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরন ইত্যাদি।রথযাএার সার্বিক কর্মযজ্ঞ শেষ হবে রাত আটটায়। ইসকন কর্মকর্তাবৃন্দ হিন্দু ধর্মাবলম্বীদের রথযাএার কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহন করে রথযাএা উৎসব সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, বিগত ২০০৬ সাল থেকে আটলান্টিক সিটিতে ইসকনের উদ্যোগে রথযাএা অনুষ্ঠিত হয়ে আসছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code