আটলান্টিক সিটিতে   প্রতিবাদ ও বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-
মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকাকালীন   কৃষ্ণাঙ্গ আমেরিকান  জর্জ ফ্লয়েডের করুণ মৃত্যুতে  যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের ধারাবাহিকতায় নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতেও প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত   হয়েছে।’ব্ল্যাক ম্যান ইউনাইটেড

কোয়ালিশন’ ও ষ্টিভেন ইয়াং  এর উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

      গত চার জুলাই,শনিবার যুক্তরাষট্রের স্বাধীনতা দিবসের দিন দুপুর একটায় আটলান্টিক সিটির ২৭১৫, আটলানটিক এভিনিউতে অবস্হিত ‘পাবলিক সেইফটি ভবন’ এর সামনে পূর্ব ঘোষিত এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
        প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহনকারীদের কণ্ঠে ছিল পুলিশি বর্বরতার বিরুদ্ধে নানা স্লোগান, আর হাতে ছিল প্রতিবাদী সব পোস্টার-ব্যানার-ফেস্টুন।                          আয়োজক সংগঠনের নেতৃবৃনদ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন।
        প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আটলান্টিক সিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আলবেনী এভিনিউর সেতুর কাছে এক্সপ্রেসওয়ে অবরোধ করার চেষ্টা চালায়।আটলান্টিক সিটি পুলিশ আইন অমান্যের জন্য ঘটনাস্হল থেকে স্টিভেন ইয়াং সহ সাতজনকে গ্রেফতার করলে সেখানেই প্রতিবাদ বিক্ষোভের সমাপ্তি ঘটে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code