আটোয়ারীতে কন্যারতœদের মার্শাল আর্ট প্রশিক্ষণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়)
আমাদের এ্যাম্বাসেডর, আমাদের কন্যারতœ ( সুস্থ কিশোরী, নিরাপদ আগামী) স্লোগান নিয়ে মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে কন্যারতœদের আত্মরক্ষা ও ক্ষমতায়নে ব্যুত্থান মার্শাল আর্ট প্রশিক্ষণ কর্মসুচি উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও সত্যপণ বিয়ন্ড লাইফ ফাউন্ডেশন, বাংলাদেশ ব্যুত্থান এসোসিয়েশনের সহযোগিতায় বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান কন্যারতœ প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ও উপদেশমুলক বক্তব্য রেখে মার্শাল আর্ট প্রশিক্ষনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.সাবিনা ইয়াসমিন। আইসিটি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। আরো বক্তব্য রাখেন মার্শাল আর্টের প্রশিক্ষক সিদ্ধাচার্য গ্র্যান্ড মাষ্টার ম্যাক ইউরি বজমুনি(প্রশিক্ষক তত্ত্বীয়), ক্যাপ্টেন শাহানাজ জাহান (অবঃ) প্রশিক্ষক (ব্যবহারিক), কন্যারতœদের অভিভাবকদের পক্ষ থেকে মোঃ আব্দুল গফুর ও কন্যারতœ মার্শাল আর্ট প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে নুসরাত জাহান। প্রধান অতিথি বলেন, কন্যা সন্তানেরা পরিবারের বোঝা নয় পরিবারের রতœ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ওসি (তদন্ত) দুলাল উদ্দীন, জেলা পরিষদ সদস্য মাজেদুর রহমান বকুল, ছয় ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code