আট‌কে পড়া বাংলা‌দেশি‌দের জন্য ফ্লাইট চালু কর‌ছে এমি‌রেটস

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইনস মঙ্গলবার ১১টি দেশের তালিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, করোনা টিকার দুই ডোজ নেওয়া থাকলে এসব দেশে আটকে পড়া বাসিন্দারা আমিরাতে ফিরতে বা ট্রানজিট নিতে পারবেন।

Manual5 Ad Code

এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, তালিকায় থাকা দেশগুলোতে আটকে পড়া এসব বাসিন্দাদের ফিরতে হলে আমিরাতে প্রবেশ করার অন্তত ১৪ দিন আগে টিকার দুটি ডোজ নিতে হবে। সঙ্গে থাকতে হবে টিকা নিয়েছেন এমন সনদপত্র।

Manual8 Ad Code

আমিরাত কর্তৃপক্ষের দেওয়া ঘোষণা অনুযায়ী তালিকায় থাকা ১১টি দেশ হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, উগান্ডা, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইন্দোনেশিয়া ও নেপাল।

Manual8 Ad Code

আমিরাত ন্যাশনাল ইমারজেন্সি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) মঙ্গলবার এসব দেশের ওপর ট্রানজিট ফ্লাইট চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা আগামী বৃহস্পতিবার (৫ আগস্ট) থেকে তুলে নেওয়ার ঘোষণা দেয়।

এনসিইএমএ’র পক্ষ থেকে জানানো হয়, এসব দেশের সাধারণ যাত্রী ওই দিন থেকে ট্রানজিট ব্যবহার করতে পারবেন। আর আমিরাতের বৈধ বাসিন্দারা পূর্ণ ডোজ টিকা নেওয়ার সার্টিফিকেট দেখিয়ে আমিরাতেও ঢুকতে পারবেন।

Manual7 Ad Code

তবে এসব যাত্রীদেরকে বিমানবন্দরে নামার আগে দেশটিতে প্রবেশের জন্য অনলাইনে অনুমতি চেয়ে আবেদন করতে হবে। এছাড়া এর ৪৮ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষায় করোনা নেগেটিভ হওয়ার প্রমাণ দাখিল করতে হবে।

এছাড়া যেসব দেশে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, সেসব দেশের যাত্রীরা ওই দিন থেকে বিমানবন্দর ব্যবহার করে ট্রানজিট নিতে পারবেন। তবে তাদের এর ৭২ ঘণ্টা আগের পিসিআর পরীক্ষায় করোনা নেগেটিভ হতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে গত কয়েক মাস ধরে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার অনেক দেশের যাত্রীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে আন্তর্জাতিক ভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code