আত্মশুদ্ধির চর্চা থাকুক বারো মাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: আল্লাহ পাকের সন্তুষ্টি লাভে অন্তর পবিত্র বা আত্মশুদ্ধির বিকল্প নেই। পবিত্রতা শুধু বাহ্যিক পবিত্রতা নয় বরং বিশ্বাসের পবিত্রতা, কর্মের পবিত্রতা, শারীরিক ও মানসিক পবিত্রতা, আর্থিক পবিত্রতা, বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা, পরিবেশের পবিত্রতা বুঝায়।
এক কথায় সর্বক্ষেত্রে পবিত্রতা অবলম্বনের শিক্ষা আমরা পবিত্র কুরআন থেকেই পেয়ে থাকি। কেননা আল্লাহতায়ালা বলেন, ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সে বিষয়ে কোনো অবস্থান নিও না। নিশ্চয় কর্ণ, চক্ষু, হৃদয়, এগুলোর প্রতিটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে।’ (সূরা বনি ইসরাইল, আয়াত : ৩৬)।

আমরা যদি নিজেকে নিয়ে আত্মবিশ্লেষণ করি তাহলে প্রত্যক্ষ করব আমাদের কর্মময় জীবনের বেশিরভাগই চলছে অপবিত্রতার মধ্য দিয়ে। কেননা আমি যখন কোনো বিষয়ে ওয়াদা করি তখন তা ভঙ্গ করছি, ব্যবসায় অধিক মুনাফা লাভের জন্য বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছি।

Manual1 Ad Code

এক কথায় এমন কোনো পাপ আছে কি যা আজ আমার দ্বারা সংঘটিত হচ্ছে না? তাই আমাদের প্রয়োজন আত্মশুদ্ধির। আমাদের অন্তর পবিত্র না করে যত ভালো কাজই করি না কেন কোনো লাভ নেই। রমজানের ত্রিশ রোজা রাখলাম, অনেক মানুষকে ইফতার করালাম, দান-খয়রাত করলাম কিন্তু নিজ আত্মশুদ্ধির দিকে দৃষ্টি দিলাম না এতে কিন্তু আমার কোনো লাভ নেই।

কেননা হাদিস শরিফে এসেছে, ‘জেনে রেখ, মানুষের দেহের মধ্যে একখণ্ড মাংসপিণ্ড আছে, যখন তা সংশোধিত হয়, তখন গোটা দেহ সংশোধিত হয়ে যায়। আর যখন তা দূষিত হয়, তখন পুরো দেহ দূষিত হয়ে যায়। মনে রেখ, সেটাই অন্তর।’ (সহিহ বুখারি)।

Manual1 Ad Code

মহানবি হজরত মুহাম্মাদ (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের আকৃতি ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও সৎকর্মের প্রতিই লক্ষ করেন। এরপর রাসূল (সা.) অন্তর দেখানোর জন্য আঙুল দিয়ে নিজের বুকের দিকে ইশারা করেন।’ (সহিহ্ মুসলিম, হাদিস : ২৫৬৪)।

Manual2 Ad Code

আমরা আমাদের ওয়াজ নসিহতে এবং বিভিন্ন বক্তৃতায় অপরকে অনেক ভালো জ্ঞান দিয়ে থাকি কিন্তু নিজেই তা পালন করি না। এমনটি হলে সেই উপদেশ কখনো কাজে আসবে না। আমরা যদি নিজে সৎভাবে চলি আর অন্যদেরও সৎপথে চলার নির্দেশ দেই, তবেই একটি আদর্শ সমাজ ও দেশ গড়তে পারে। তাই প্রথমে আমাদের নিজেদের সৎ ও পবিত্র হৃদয়ের অধিকারী হতে হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code