আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার খবরে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।  মৃত্যুর মাত্র পাঁচ ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন ইকরা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি। ওই পোস্টে তার বোনের মাতৃত্বযাত্রার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও স্বাভাবিক অনলাইন উপস্থিতি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন।

Manual4 Ad Code

আজ শনিবার অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরে অভিনেতা আলভী নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন। জানা যায়, আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

জানা যায়, অভিনেতা জাহের আলভী শুটিংয়ে বর্তমানে নেপালে আছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কথা বলার মতো অবস্থায় তিনি এখন নেই। উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে আলভী ও ইকরা পালিয়ে বিয়ে করেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এ দম্পতির রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code