আত্রাইয়ে আম চাষিকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :: নওগাঁর আত্রাইয়ে উপজেলার সাহেবগঞ্জে বুধবার সকালে আম চাষিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Manual7 Ad Code

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছানাউল ইসলামের নেতৃত্বে উপজেলা সাহেবগঞ্জ পূর্ব পাড়া গ্রামের মো. মিন্টু প্রাং এর আম বাগানে দ্রুত বর্ধনশীল কীটনাশক ওষুধ ব্যবহার করার সময় তাকে আটক করা হয়। তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলার নবাগত অ্যাসিল্যান্ড মো. আরিফ মুর্শেদ মিশু, এএসআই সাইফুল ইসলাম প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছানাউল ইসলাম বলেন, আম বাগানে নিষিদ্ধ কীটনাশক ব্যবহারের কারণে জরিমানা করা হয়েছে। এ অভিযান অভ্যাহত থাকবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code