নওগাঁ-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর পক্ষে মটরসাইকেল শোডাউন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

তমাল ভৌমিক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনকে ঘিরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক ও নওগাঁ জেলা তাঁতীদলের সভাপতি এছাহক আলীর পক্ষে মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ মটরসাইকেল শোডাউন করা হয়।
এদিন সকালে এছাহক আলীর সমর্থকরা ৪০-৫০টি মটরসাইকেল নিয়ে রাণীনগর বাজার এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন শুরু করেন।
শোডাউনটি রাণীনগর ও আত্রাই দুই উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় এছাহক আলীর সমর্থকরা রাস্তায় থেমে থেমে পথ শোভা, জনগনের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ এবং প্রচার-প্রচারণা চালান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code