নদী খননের সময় মুর্তি উদ্ধার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
পাঁচবিবি (জয়পুরহাট) :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তুলসীগঙ্গা খাল খননের সময় একটি মুর্তি উদ্ধার করেছে স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত মুর্তিটি কষ্টি পাথরের লক্ষীপ্রতীমার মূর্তি। মঙ্গলবার বিকালে উপজেলার তুলসীগঙ্গা নদীর পাথরঘাটা নামক এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আ স ম আরেফিন চৌধুরী (আবু) বলেন, তুলসীগঙ্গা নদী খননের সময় একটি মুর্তি উদ্ধার করেছে স্থানীয়রা। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুর্তিটি উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয় পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি লক্ষী প্রতীমার মুর্তি হতে পারে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code