আত্রাইয়ে কৃষকের ধান কেটে দিল ছাত্রদল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নওগাঁ প্রতিনিধি:
করোনা ক্রান্তিকালে ধান কাটার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন অসহায় ও গরীব চাষিরা। সেই গরীব চাষিদের পাশে দাঁড়িয়েছে নওগাঁর আত্রাই উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

Manual4 Ad Code

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদ্র্েেশ এবং শেখ রেজাউল ইসলাম রেজুর দিকনির্দেশনায় উপজেলা ছত্রদলের ছাত্রনেতা শাহরিয়ার সরদার সৌরভ নেতৃত্বে অসহায় কৃষকের জমির ধান কেটে দিল উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, মোলা আজাদ মোমোরিয়াল সরকারি কলেজের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়খ শেখ সাব্বির হোসেন আদর, উপজেলা ছাত্রদল নেতা পলাশ হোসেন, পাঁচুপুর ইউনিয় ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল মাহমুদ অন্তর, কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সমন্বয়ক সুজন প্রামানিক সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা।

Manual4 Ad Code

অসহায় কৃষক উজ্জল হোসেন বলেন, আমি গরীব মানুষ ধান কেটে নেয়ার মত টাকা কাছে নাই। তাছাড়া করোনার কারনে তেমন ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছেনা। আমার বিষয়ে জানতে পেরে খোজঁ খবর নিয়ে আজ এসে উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা ধান কেটে বাড়িতে তুলে দিল। আমাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সব সময় এমন ভালো কাজ করে যাবে এমনটাই আশা করছি।

উপজেলা ছত্রদলের ছাত্রনেতা শাহরিয়ার সরদার সৌরভ বলেন, বিএনপি হচ্ছে মাটি ও মানুষের দল। তাই করোনার এ ক্রান্তিকালে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদ্র্েেশ এবং শেখ রেজাউল ইসলাম রেজুর দিকনির্দেশনায় আমরা জানতে পারি উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাঁচপাকিয়া মাঠে অসহায় কৃষক উজ্জল হোসেন তার প্রায় এক বিঘা জমির ধান কাটতে পারেনি । বিষয়টি জানতে পেরে আমরা উপজেলা ছাত্রদল নেতা কর্মীরা তার জমির ধান কেটে পৌঁছে দিলাম। অসহায় কৃষকদের ধান কেঁটে দেওয়ার এ ধারা আমাদের অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code