আদমদীঘিতে করোনা জয়ী পুলিশ সদস্য আহসান হাবিব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

আদমদীঘি (বগুড়া) :
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসার পর জয় করে বাড়ি ফিরলেন আদমদীঘির প্রথম করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ কনস্টেবল আহসান হাবিব রবিউল (২৯)। গত শনিবার রাত ৮টার তাকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেনশন থেকে ছাড়পত্র দেয়া হয়। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরপর দু’বার আহসান হাবিবের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় ছাড়পত্র দেওয়া হয়। গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯ টায় পুলিশ কনস্টেবল আহসান হাবিবকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। গত ১২ এপ্রিল ঢাকা থেকে মোটরসাইকেল যোগে সেই পুলিশ সদস্য জ্বর ও সর্দি-কাশি নিয়ে গ্রামের বাড়ি আদমদীঘি উপজেলার নশরতপুরের শাঁওইল কাঞ্চনপাড়ায় আসেন। এরপর ১৩ এপ্রিল আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার করতে আসলে তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যালে পাঠান চিকিৎসকরা। ১৬ এপ্রিল সন্ধ্যায় নমুনা পরীক্ষা পজিটিভ রিপোর্ট পাওয়া গেলে তাকে স্ত্রীসহ রাতেই বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে আইসোলেশন নেয়া হয় এবং তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়। বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে কয়েকদিন আইসোলেশনে রেখে পুনরায় পরীক্ষা করার পর নেগেটিভ রিপোর্ট আসে। তিনি সুস্থ্য হওয়ায় চিকিৎসকরা গত শনিবার ২৫ এপ্রিল রাতে ছাড়পত্র দেন। আহসান হাবির বর্তমানে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পুলিশ সদস্য আহসান হাবির জানায়, করোনাভাইরাস জয় করে শারীরিক সুস্থ্য হয়ে বাড়িইে হোম কোয়ারেন্টাইরে রয়েছি। সকলে সচেতন হলে করোনাভাইরাস মুক্ত রাখা সম্ভব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code