আদরের পর শিপনের বাহুডোরে মাহি

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: ক’দিন আগেই দেখা গেছে, আদর আজাদের সঙ্গে পাহাড়-সমুদ্রে ঘুরে ঘুরে প্রেম করছেন মাহিয়া মাহি। এখন আবার শিপন মিত্রের বাহুডোরে তিনি! রহস্যটা কী? তা জানা যাবে শুক্রবার (৭ অক্টোবর) থেকে। এদিন মুক্তি পাবে নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। আদর-মাহি-শিপন যে প্রেমের ত্রিকোণ হয়েছেন, তা এই সিনেমারই গল্পের প্রয়োজনে।

Manual3 Ad Code

মুক্তির আগের দিন প্রকাশ্যে এলো সিনেমাটির নতুন গান ‘মনের মাঝে’। এতে শিপনের সঙ্গে রসায়নে মজতে দেখা দেখা গেছে মাহিকে। সঞ্জীবন চক্রবর্তীর কথায় গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান। গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটি নিয়ে অভিনেতা শিপনের ভাষ্য, ‘এর কথাগুলো অসাধারণ। তার সঙ্গে মিল রেখে করা হয় সুর-সংগীত এবং ভিডিও। তবে সিনেমায় ঠিক কোন বাঁকে মাহির সঙ্গে আমার এই প্রেম দেখা যাবে, তা হলে গেলেই দর্শকরা বুঝতে পারবেন। সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার অনুরোধ রইলো।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code